1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

প্রধানমন্ত্রীর প্রতি কৃষক দম্পতির অকৃত্রিম ভালোবাসা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের এক সাধারণ কৃষক দম্পতি দেখিয়েছেন দারিদ্র কখনই ভালোবাসার বাধা হতে পারে না কারণ, তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গরু উপহার দিয়েছেন।
হৃদয়ের গভীর থেকে সবচেয়ে বেশি আবেগ ও সত্যিকারের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই দম্পতি গত তিন বছর ধরে গরুটি লালন-পালন করেছেন শুধুমাত্র তাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে দেওয়ার জন্য।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বাসস’কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছেন।
তিনি বলেন প্রধানমন্ত্রী এই বিরল ভালবাসার জন্য খুশি হয়েছেন এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের বাসিন্দা কৃষক দম্পতি-বুলবুল আহমেদ এবং তার স্ত্রী ইশরাত জাহানকে ধন্যবাদ জানান।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন তাকে (প্রধানমন্ত্রী) বুলবুল আহমেদ ও ইশরাত জাহানের গরু পালনের কথা জানান। এই বার্তা শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন এবং উপহার হিসেবে গরুটি গ্রহণ করতে রাজি হন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026