1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

মাঠে অংশ নেয় মোট ছয়টি দল এবং প্রতিদ্বন্দ্বিতা করেন ৬০ জন খেলোয়াড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জার্মানির ডার্মস্টাটের বুর্গারপার্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ১০ ওভারের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ‘ডার্মস্টাট প্রিমিয়ার লিগ (ডিপিএল) সিজন-১’।

‘বিডি স্পোর্টিং ডার্মস্টাট’-এর ব্যবস্থাপনায় শনিবার দিনব্যাপী এই টুর্নামেন্টে লড়াই শেষে চ্যাম্পিয়ন হয়েছে ‘ডার্মস্টাট ভাই-ব্রাদার্স’। ‘ম্যান অব দ্য ফাইনাল’ ও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার পান বিজয়ী দলের আবির ইকবাল।

এর আগে মাঠে অংশ নেয় মোট ছয়টি দল এবং প্রতিদ্বন্দ্বিতা করেন ৬০ জন খেলোয়াড়। গ্রুপ পর্বের দুটি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়।

টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল দলগুলোর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সক্রিয় ভূমিকা। ডার্মস্টাট ও আশপাশের শহরগুলোর তরুণ পেশাজীবী ও শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে ওঠে প্রতিটি দল।

ফ্রাঙ্কফুর্টের একটি আইটি প্রতিষ্ঠানের প্রোডাক্ট ডিজাইনার ও শিক্ষার্থী আসিফ ইকবালের নেতৃত্বে অংশ নেয় ‘ফ্যালকন ফিউরি’, চেক টোয়েন্টিফোর ব্যাংকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রীতম সাহার দল ‘ডার্মস্টাট মিত্তে আয়রন লিজিয়ন’, মার্কেটিং প্রফেশনাল তেহরিম এশরাকের ‘ডার্মস্টাট ভাই-ব্রাদার্স’, আইটি পেশাজীবী শাকিলের ‘ইউনাইটেড ডার্মস্টাট’, আইটি পেশাজীবী মো. শাহজাহান জুয়েলের ‘ডার্মস্টাট স্ট্রাইকার্স’ এবং জার্মান সরকারি কর্মকর্তা বায়েজিদুল ইসলামের হাত ধরে মাঠে লড়াইয়ে নামে ‘সুন্দরবন টাইগার্স’।

ডার্মস্টাট ছাড়াও ফ্রাঙ্কফুর্ট, অফেনবাখ, ভর্মস, মায়েঞ্চ এবং বন থেকেও অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও চাকরিজীবী এই আয়োজনে অংশ নেন। মাঠের চারপাশে ছিল পরিবার-পরিজন, প্রবীণ ও নতুন প্রজন্মের উপস্থিতি।

‘ফ্যালকন ফিউরি’র মালিক ও অধিনায়ক আসিফ ইকবাল বলেন, “আমরা পরিবার-পরিজন থেকে দূরে প্রবাসে বাস করি। এ ধরনের ক্রীড়া আসর ইতিবাচক চিন্তার মানুষদের একত্রিত করে। মাঠের জয়-পরাজয়ের চেয়েও বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং পেশাগত ও সামাজিক নেটওয়ার্ক সুদৃঢ় করাই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি।”

আয়োজক সংগঠন ‘বিডি স্পোর্টিং ডার্মস্টাট’-এর পক্ষে অর্ণব দাস ও সম্রাট বলেন, “ডার্মস্টাটে এত বড় পরিসরে এমন ক্রিকেট টুর্নামেন্ট এবারই প্রথম। কমিউনিটির মানুষ যেভাবে এগিয়ে এসেছেন এবং সাড়া দিয়েছেন, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।”

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026