1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আফগানিস্তানে ডেপুটি গভর্নরের জানাজায় বিস্ফোরণ, নিহত ১১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানের প্রাদেশিক ডেপুটি গভর্নরের জানাজার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুতে এক হামলায় তিনি নিহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার নবাবী মসজিদের কাছে এক বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে তালেবানের সাবেক এক পুলিশ কর্মকর্তাও ছিলেন। এছাড়া ওই বিস্ফোরণে আরও ৩০ জন আহত হয়েছে।

তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার (৬ জুন) এক গাড়িবোমা হামলায় নিহত হন বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদি। ওই হামলায় নিসার আহমাদের গাড়ি চালকও নিহত হয় এবং আহত হয় আরও ১০ জন। এদিকে বৃহস্পতিবার (৮ জুন) তার জানাজার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

তালেবান তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান মোয়াজুদ্দিন বলেন, বৃহস্পতিবারের বিস্ফোরণে বাঘলানের সাবেক পুলিশ প্রধান সাফিউল্লাহ সামিম নিহত হয়েছেন।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ওই হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি মসজিদে বোমা হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষ ও ইসলামিক নীতি বিরোধী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি। তবে মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।

দুই দশকের লড়াই শেষে মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে দেশটিতে নিরাপত্তা কিছুটা বেড়েছে। তবে দেশটিতে আইএসআইএল এখনও একটি আতঙ্ক হিসেবেই রয়ে গেছে।

গত বছরের ডিসেম্বরে প্রাদেশিক পুলিশের প্রধানকে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হত্যার দায় স্বীর করে আইএসআইএল। এছাড়া গত বছরের এপ্রিলে খনি বিভাগের প্রধান এক বোমা হামলায় নিহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026