1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন তিন দিনের শুভেচ্ছা সফরে আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস ইয়ামালের পাশে দাঁড়ালেন বর্ণবাদের বিরুদ্ধে ভিয়েনায় ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত হবে ‘দেলুপি’ বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচার করালেন নেইমার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যখাতে সংস্কার ও সম্প্রসারণের ঘোষণা হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

সংকট সমাধান কোন পথে সংলাপ নাকি রাজপথ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কী হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সর্বত্রই কৌতূহল। কারণ, বিরোধী দলগুলো নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার চায়। আর এ জন্য তারা বছরে পর বছর রাজপথে আন্দোলনে রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। তারা কোনোভাবেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে রাজি নয়। এই একটি ইস্যুই এখন রাজনৈতিক অঙ্গনে মুখ্য ইস্যু। যা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই বিরোধীয় পক্ষ দুই মেরুতে অবস্থান করছে। কিন্তু উভয় পক্ষের এই অনঢ় অবস্থান শেষ পর্যন্ত নড়চড় হতে পারে বলে কিছুটা আভাস পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে হয়তো বরফ গলবে। কিন্তু ঠিক কী ধরনের ছাড় দেবে দলগুলো তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। তবে ইতোপূর্বে আওয়ামী লীগ নেতারা বিএনপির সঙ্গে সংলাপ করার কোনো আগ্রহ না দেখালেও সাম্প্রতিক চিত্র অনেকটাই ভিন্ন। চলমান রাজনৈতিক সংকট নিয়ে সংলাপে বসার পক্ষে নমনীয় মনোভাব দেখাচ্ছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও দায়িত্বশীল মন্ত্রী। এদিকে জাতীয় নির্বাচনের দিনক্ষণ যতই এগোচ্ছে, কূটনৈতিক অঙ্গনে দৌড়ঝাপ ততই বাড়ছে।

বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি,  ষ এরপর পৃষ্ঠা ১১ কলাম ১ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের গুরুত্বপূর্ণ নাগরিকদের সঙ্গে বৈঠক করছেন। কোনো কোনো দলের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে সাম্প্রতিক সময়ে। গতকাল বুধবারও প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয় তা সন্ধ্যা পর্যন্ত জানতে পারেননি গণমাধ্যমকর্মীরা। রাজনৈতিক সঙ্কট উত্তরণে বিরোধীয় দুটি পক্ষ কে কতটুকু ছাড় দেবে না দেবে সেটি এখনো দৃশ্যমান হয়নি। তবে সংলাপে বলে আলাপ-আলোচনার একটি পথ খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংলাপ নিয়ে আওয়ামী লীগের নমনীয় মনোভাবের বিষয়ে বিএনপির মনোভাবে হচ্ছে— আগে আওয়ামী লীগ নিজেরা ঠিক করুক তারা আসলে কী চাচ্ছে, এরপর এ বিষয়ে করণীয় ঠিক করবে বিএনপি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026