1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

কৃতির সঙ্গে নির্মাতার এ কেমন আচরণ, বিতর্কের সৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৪৪ বার দেখা হয়েছে

ফাইনাল ট্রেলার প্রকাশ্যের আসার পর থেকে আলোচনায় দক্ষিণী ছবি ‘আদিপুরুষ’। মঙ্গলবার রাতে তিরুপতিতে গোটা টিম নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক ওম রাউত। অনুষ্ঠানে নজর কাড়লেন রুপোলি পর্দার ‘রাম-সীতা’ প্রভাস এবং কৃতী স্যানন। সেই অনুষ্ঠানের ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই বিতর্কে সিনেমার পরিচালক। প্রকাশ্যে কৃতি স্যাননের গালে চুমু এঁকে বিপাকে পড়েছেন ওম রাউত।

বুধবার কৃতি স্যাননকে সঙ্গে নিয়ে তিরুপতি দর্শনে যান পরিচালক। ভেঙ্কটেশ মন্দিরে পূজা দিয়ে বের হওয়ার সময় নায়িকার গালে চুমু দিতে দেখা যায় ওম রাউতকে। ভক্তদের ভীড়ে খুব সাবলীলভাবেই পরিচালকের সঙ্গে কৃতিকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সেখানেই বিতর্কের সূত্রপাত! পবিত্র তীর্থস্থানে প্রকাশ্যে নায়িকার গালে চুম্বন করায় ওম রাউতকে তুলোধোনা করলেন বিজেপি নেতা।

সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেও সময় নেয়নি। টুইটে খোঁচা দিয়ে রমেশ নাইডু বলেন, পবিত্র স্থানে এমন রঙ্গভঙ্গ দেখানো কি জরুরী কৃতি স্যানন, ওম রাউত? ভেঙ্কটেশ্বরা স্বামীর মন্দিরে এভাবে লোক দেখিয়ে প্রকাশ্যে চুমু খাওয়া, আলিঙ্গন করা ভীষণ অসম্মানজনক। কিছুতেই মেনে নেওয়া যায় না।” সেই টুইট দাবানল গতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। এরপরে হইচই দেখে টুইট মুছে ফেলেন বিজেপি নেতা রমেশ নাইডু। সূত্র : সংবাদ প্রতিদিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026