1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনের কোটিপতি ২৭ বারের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন তিনি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

এএফপিবেইজিং

জীবনে একেক মানুষের অপূর্ণতা বা অপ্রাপ্তি একেক রকমের। নিজেদের সে অপ্রাপ্তি ঘোচাতে কত কিছুই–না করে মানুষ। তেমনই একজন চীনের কোটিপতি লিয়াং শি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এ নিয়ে ২৭তম বারের মতো পরীক্ষায় বসলেন ৫৬ বছর বয়সী লিয়াং।

চীনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘গাওকাও’ নামে পরিচিত। গতকাল বুধবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন প্রায় ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী।

এতবার পরীক্ষা দিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়া লিয়াংকে এত বোকা ভাবার কারণ নেই। একটি কারখানার মেঝেতে সামান্য একটি চাকরি থেকে নির্মাণসামগ্রীর সফল ব্যবসা দাঁড় করিয়েছেন তিনি। হয়েছেন কোটিপতি।

তবে একটি স্বপ্ন লিয়াংকে তাড়িয়ে বেড়াচ্ছে সিচুয়ানের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে ভর্তি পরীক্ষায় পর্যাপ্ত নম্বর পাওয়াটা।

লিয়াং বলেন, কয়েক মাস ধরে তিনি রীতিমতো ‘একজন তপস্বী সন্ন্যাসীর জীবন’ যাপন করছেন। ভোর হওয়ার ঠিক পর থেকে শুরু করে দিনে ১২ ঘণ্টা পাঠ্যপুস্তক অধ্যয়নে কাটিয়েছেন। লিয়াং বলেন, ‘আমি কলেজে পড়তে পারব না, এ কথা ভাবতেই অস্বস্তি লাগে। আমি আসলেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এবং একজন পণ্ডিত হতে চাই।’

সিচুয়ানের স্থানীয় এই বাসিন্দা গত চার দশকে ২৬ বার গাওকাও ভর্তি পরীক্ষায় বসেছিলেন। তবে প্রতিবারই পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রয়োজনীয় নম্বর পেতে ব্যর্থ হন লিয়াং।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026