1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

ভোগ্যপণ্যের বাজারে কারসাজি, অস্থিরতা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩০৭ বার দেখা হয়েছে

ভোগ্যপণ্যের বাজারে স্বস্তির খবর নেই। আমদানি, পাইকারি, খুচরা তিন ধাপেই যে যার মতো বাড়াচ্ছে নিত্যপণ্যের দাম। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়া ও সরবরাহ কম থাকার ছুতায় ব্যবসায়ীরা দর বাড়ালেও তথ্য-উপাত্ত বলছে ভিন্ন কথা। সমকালের অনুসন্ধান বলছে, বিশ্ববাজার ও ডলারের দাম কিছুটা অস্থির থাকলেও এটিকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে পণ্যের দাম ক্রমাগত বাড়ানো হচ্ছে। প্রশাসনকে চাপে রাখতে কমিয়ে দেওয়া হয়েছে আমদানি; কমানো হয়েছে উৎপাদন। ঘাটতি তৈরি করা হয়েছে সরবরাহে।

দেশে এ বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) আগের বছরের একই সময়ের চেয়ে অপরিশোধিত সয়াবিন ১৩ শতাংশ বেশি এসেছে। চার মাসের ব্যবধানে বিশ্ববাজারে টনপ্রতি সয়াবিনের দামও কমেছে ১১০ থেকে ১১৫ ডলার। এ হিসাবে প্রতি লিটার সয়াবিনের দাম বিশ্ববাজারে কমেছে ১২ থেকে ১৪ টাকা। তবে দেশের বাজারের চিত্র পুরো উল্টো। এখানে সয়াবিনের দাম লিটারে বেড়েছে ১২ টাকা! চিনির ক্ষেত্রেও একই পরিস্থিতি। তবে সয়াবিনের চেয়ে এ বছরের প্রথম চার মাসে চিনি কিছুটা কম এসেছে। বিশ্ববাজারেও দাম এখন ঊর্ধ্বমুখী। কিন্তু সবশেষ চার মাসে বিশ্ববাজারে চিনির দাম টনপ্রতি গড়ে বেড়েছে ৫৫ থেকে ৬০ ডলার। প্রতি ডলারের দাম ১০৬ থেকে ১০৭ টাকা ধরলে চিনির দাম কেজিপ্রতি বাড়ার কথা ছয় থেকে সাড়ে ছয় টাকা। তবে চিনি সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026