1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোডশেডিং সামলাতে বিকল্প চিন্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৯৯ বার দেখা হয়েছে

দেশে চলমান তীব্র লোডশেডিং সামাল দিতে বিকল্প চিন্তাভাবনা শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে এবং সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ঘাটতি পূরণের লক্ষ্যে সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা বৈঠকে বসেন। সেখানে লোডশেডিং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশ কিছু বিকল্প পরিকল্পনা করা হয়, যার বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়ে গেছে। এর ফলে আগামী এক সপ্তাহ অর্থাৎ ১২ জুন পর্যন্ত পায়রা বন্ধ হওয়ার জন্য লোডশেডিং পরিস্থিতির উন্নতি না হলেও যাতে অবনতি না হয় সে বিষয়ে চেষ্টা করা হবে। জানা যায়, লোডশেডিং সামাল দিতে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে। একইভাবে তেলভিত্তিক কেন্দ্রগুলোতেও তেলের সরবরাহ বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে। আগামী ২৫ জুনের মধ্যে বাঁশখালীর এস আলম গ্রুপের কয়লাভিত্তিক ১৩৫০ মেগাওয়াট কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট ও ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে আরও সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতনরা আশাবাদী যে, আগামী ১২ জুনের পর বর্তমান লোডশেডিং পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। আর চলতি জুনের ১২ থেকে ২২ তারিখ পর্যন্ত লোডশেডিং প্রায় অর্ধেকে নেমে আসবে। একই সঙ্গে ২৩ তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বিদ্যুৎ বিভাগ থেকে পাওয়া তথ্যে, ৪ জুন রাতে দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৭৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গতকাল রাতে পায়রা বিদ্যুৎ বন্ধ হওয়ার পর উৎপাদিত হয় ১৩ হাজার ৮৫৯ মেগাওয়াট বিদ্যুৎ। এ ক্ষেত্রে কেন্দ্রটি বন্ধ হওয়ার পরও ৭৮ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদিত হয়। গতকাল বেলা ৩টায় দেশে ১২ হাজার ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026