1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

ইউক্রেন প্রশ্নে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ২৩০ বার দেখা হয়েছে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন প্রশ্নে সোমবার জরুরি বৈঠক ডেকেছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালি একথা জানান।
মস্কোর অন্তর্ভূক্ত ক্রিমিয়ার কাছের একটি প্রণালীতে জোরপূর্বক ইউক্রেনের তিনটি নৌ জাহাজ জব্দ করার খবর রাশিয়া নিশ্চিত করার পর এ বৈঠক ডাকা হলো।
নিক্কি টুইটারে এক বার্তায় বলেন, ‘আগামীকাল বেলা ১১ টায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।’
কূটনৈতিক সূত্র এএফপি’কে বলেন, রাশিয়া ও ইউক্রেনের অনুরোধে বৈঠকটি ডাকা হয়।
ইউক্রেনের নৌবাহিনী সংকীর্ণ জলপথ কার্চ প্রণালীতে তাদের জাহাজগুলো লক্ষ্যকরে গুলিকরাসহ এ নজিরবিহীন ঘটনার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে।
এ প্রণালী হয়ে উভয় দেশ আজভ সাগরে প্রবেশে করতে হয়। সাগরটি উভয় দেশ ব্যবহার করে থাকে।
ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজে তল্লাশি চালানোর খবর নিশ্চিত করে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ‘ইউক্রেনের সামরিক জাহাজগুলোকে থামাতে অস্ত্র ব্যবহার করতে হয়।’
ইউক্রেনের নৌবাহিনী জানায়, দু’টি ছোট যুদ্ধজাহাজ ও একটি টাগবোট এ প্রণালী হয়ে ম্যারিউপোল বন্দরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তারা আরো জানায়, একটি ট্যাংকার দিয়ে কার্চ প্রণালী বন্ধ করে দেয়া হয় এবং রাশিয়া সামরিক বিমান ওই এলাকার ওপর দিয়ে চক্কর দিচ্ছে।
ইউক্রেন জানায়, এ ঘটনায় তাদের ছয় সৈন্য আহত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে মাত্র তিনজন সামান্য আহত হওয়ার কথা বলা হয়। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026