1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইমরান খানের বিচার সামরিক আদালতে হবে : পাক স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। চলতি মাসের শুরুতে ইমরানকে গ্রেফতারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে তার ভূমিকার জন্য এই আদালতে তোলার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা। ডন নিউজে মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন রানা সানাউল্লাহ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯ মে’র পর দেশজুড়ে বিক্ষোভের অংশ হিসেবে সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করার জন্য ব্যক্তিগতভাবে অভিযুক্ত করেন।

ইমরানের বিচার সামরিক আদালতে হবে কি না প্রশ্নের উত্তরে রানা বলেন, ‘অবশ্যই। এটা করা উচিত হবে না? সামরিক স্থাপনায় হামলার যে পরিকল্পনা করেছিলেন ইমরান খান এবং পরে তা কার্যকরও করেছিলেন- এটার জন্য সামরিক আদালতের মামলা করা উচিত হবে না?’
দুর্নীতির অভিযোগের মুখোমুখি হতে রাজধানী ইসলামাবাদের আদালতে ইমরান খানের উপস্থিতির সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত এবং ২৯০ জন আহত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026