1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বাংলাদেশের আইসিটি, অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই।’
সুইডিশ পোশাক কোম্পানি এইচএন্ডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্ট হেলেনা হেলমারসনের নেতৃত্বে একটি সুইডিশ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে রপ্তানি ঝুড়িকে আরও সম্প্রসারণ করতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক নীতি রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদানেরও পরিকল্পনা রয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে।
তিনি আরও বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে খুবই সচেতন এবং এ বিষয়ে কাজ করছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026