1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও বছরজুড়ে অস্থির ছিল বাজার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

বিশ্ববাজারে খাদ্য ও কৃষিপণ্যের দাম কয়েক মাস ধরেই নিম্নমুখী। আবার দেশেও এসব পণ্যের উৎপাদন বাড়ছে বলে সরকারি বিভিন্ন সংস্থার পরিসংখ্যানে উঠে আসছে। যদিও দেশের বাজারে চলতি ২০২২-২৩ অর্থবছরের (জুলাই-জুন) প্রায় পুরো সময়জুড়েই মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে গেছে কৃষিপণ্যের দাম।

দেশে আলু-পেঁয়াজের মতো কিছু খাদ্যপণ্যের উৎপাদন হচ্ছে চাহিদার চেয়ে বেশি। এর পরও সাম্প্রতিক সময়ে দেশের বাজারে খাদ্যপণ্য দুটির দাম  ব্যাপক হারে বেড়েছে। গত এক বছরে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম বেড়েছে ৯৩ শতাংশ। আলুর দাম বেড়েছে ৭৩ শতাংশ। অন্যান্য খাদ্য ও কৃষিপণ্যের বাজারেও একই পরিস্থিতি। এক বছরের ব্যবধানে আদা ও চিনির দাম বেড়েছে যথাক্রমে ২১২ ও ৬৪ শতাংশ।

প্রধান খাদ্যশস্য চালের বাজারও অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) শেষ দিক পর্যন্ত মারাত্মক অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে। বিভিন্ন সময়ে এসব কৃষি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধসৃষ্ট বৈশ্বিক সংকটকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। যদিও খাতসংশ্লিষ্টদের অভিযোগ, যুদ্ধের দোহাই দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দেশের বাজারকে অস্থিতিশীল করা হয়েছে। বাজারে যথাযথ নজরদারি না থাকায় খাদ্যপণ্যের দাম ক্রমেই বাড়িয়ে চলেছেন মধ্যস্বত্বভোগীরা।

দেশে চালের জোগানের সিংহভাগই আসে বোরো ও আমন মৌসুম থেকে। আর অল্প জোগান আসে আউশ মৌসুমে। এ বছর বোরো ও আমন দুই মৌসুমেই গত বছরের চেয়ে ফলন হয়েছে অনেক বেশি। তবু ২০২২ পঞ্জিকাবর্ষের প্রধান খাদ্যশস্যটির দাম বেড়েছে ৫-৬ শতাংশ। বোরো মৌসুমে অবশ্য চালের বাজার আগের দামেই ফিরে আসে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, গত অর্থবছরের চেয়ে এবার ২৫-৩০ লাখ টন বেশি চাল উৎপাদন হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026