1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন ভিসা নীতি সব দলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে, সেটা আশা করে সরকার: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতির বিধিনিষেধ সব রাজনৈতিক দল বা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে, সেটি আশা করে বাংলাদেশ সরকার।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ সোমবার তাঁর সঙ্গে দেখা করলে তখন মন্ত্রী সরকারের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন। আনিসুল হক প্রথম আলোকে এ কথা জানান।

আইনমন্ত্রী আরও বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতকে এ কথাও জানিয়েছেন যে কোনো দেশের চাওয়ার বিষয় নয়। বাংলাদেশ সরকারই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবে এবং সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

পিটার হাস আজ বেলা সাড়ে তিনটায় ঢাকার গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন।

তখন তাঁরা বৈঠক করেন প্রায় পৌনে এক ঘণ্টা সময় ধরে।

এ বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তাঁর দেশের ঘোষিত ভিসা নীতি সম্পর্কে আইনমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

তবে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রক্রিয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাদের নতুন ভিসা নীতি প্রকাশ করেছে গত ২৪ মে।

এর আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, তিনি সরকারের একজন মন্ত্রী হিসেবে বিষয়টি সম্পর্কে আগেই জেনেছেন। কিন্তু আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভিসা নীতি সম্পর্কে তাঁকে আনুষ্ঠানিকভাবে জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026