1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক দফার কথা ভাবছে বিএনপি জুলাই অথবা সেপ্টেম্বর থেকে সর্বাত্মক আন্দোলন, আজ থেকে নতুন কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

চলমান ১০ দফা আন্দোলন থেকে সরকার পতনের এক দফা কর্মসূচিতে যাওয়ার কথা ভাবছে বিএনপি। এ নিয়ে দলীয় নীতিনির্ধারকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন দলীয় হাইকমান্ড তারেক রহমান। কোরবানি ঈদের পর থেকেই এক দফা নিয়ে মাঠে নামবে দলটি। সেপ্টেম্বরে ‘অল আউট’ কর্মসূচি, অর্থাৎ সরকার পতনের সর্বাত্মক আন্দোলন কর্মসূচির কথা ভাবা হচ্ছে। সমমনা দলগুলোও একসঙ্গে মাঠে নামবে সেসব কর্মসূচিতে। এর আগ পর্যন্ত দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীর কর্মসূচিসহ কেন্দ্র থেকে বিভাগ, মহানগর, জেলা-উপজেলা পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া আজ থেকে আগামী ১৫ জুন পর্যন্ত শুরু হচ্ছে বিএনপির নতুন কর্মসূচি। এমন সব পরিকল্পনার কথা দলের নীতিনির্ধারণী মহল সূত্রে জানা গেছে। জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণার পরদিন বৃহস্পতিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজপথের কঠোর আন্দোলন কর্মসূচির বিষয়টি দফায় দফায় আলোচনায় আসে। শিগগিরই সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করে আন্দোলনের রোডম্যাপ চূড়ান্ত করবে বিএনপি। অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনে বাধাদানকারী ব্যক্তি ও পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি। এতে সরকার চাপে পড়েছে বলে মনে করছেন তারা। এ পরিস্থিতিতেই সরকারবিরোধী এক দফা আন্দোলনের মোক্ষম সময় বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সরকার পতনের এক দফা আন্দোলন সময়ের দাবি। সারা দেশের নেতা-কর্মীরা প্রস্তুত। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026