1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আহত ৩, গণপিটুনিতে নিহত সন্ত্রাসী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।

রোববার ভোর রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গারা হলেন ১৩ নাম্বার ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আজ ভোরের দিকে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০ থেকে ২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। টানা কিছুক্ষণ গুলি ছুড়ার ঘটনায় রোহিঙ্গারা শোর চিৎকার করলে আশপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়।

ওসি আরো জানান, হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা যায়। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026