1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

সিরাজগঞ্জে ২ নারীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ২৩৬ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে লাশ দুটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার সয়গোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার রিকশাচালক সোহেল রানার স্ত্রী শিল্পী খাতুন (২৫) ও সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সরাতৈল গ্রামের নুরনবীর স্ত্রী আয়শা খাতুন (২৮)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সরাতৈল গ্রামের নুরনবীর সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে নুরনবী ও তার স্ত্রী আয়শার সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। গতকাল বিকেলে ঘরের মধ্যে আয়শার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। অপরদিকে একই রাতে পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লা থেকে শিল্পী খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম জানান, অভাবের সংসার শিল্পীর খাতুনের। স্বামী রিকশাচালক। বিভিন্ন এনজিও’র কাছ থেকে ঋণ উত্তোলন করেন শিল্পী। এই টাকা পরিশোধ করতে না পেয়ে তিনি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026