1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

আশুলিয়ায় চলন্ত বাস থেকে ফেলে দেওয়া নারীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ২৬৫ বার দেখা হয়েছে

রাজধানীর উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় চলন্ত বাস থেকে আকবর আলী মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধকে ফেলে দিয়ে তার মেয়েকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে স্থানীয় মরাগাং এলাকা থেকে পুলিশ মেয়ের লাশ উদ্ধার করেছে। তাকেও চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জরিনা বেগম। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তাদের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী থানার খাসকাউলি গ্রামে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সমকালকে জানান, জরিনা বেগম বাবাকে নিয়ে আশুলিয়ার গাজীরচর এলাকায় নিজের মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় গাজীরচর বাসস্ট্যান্ড থেকে তারা দু’জন টাঙ্গাইলগামী বাসে ওঠেন। বাসটি ছাড়ার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা আকবর আলীকে জোর করে রাস্তায় নামিয়ে দেয়। তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। রাত ৯টার দিকে রাস্তার পাশ থেকে জরিনার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, জরিনার গলায় আঘাতের চিহ্ন ছিল। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কি-না, সে সম্পর্কে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর কি হয়েছিল তা স্পষ্ট হবে। তবে জরিনাকে ধর্ষণ করা হয়েছে বলেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় গত রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ করেছেন জরিনার মেয়ের জামাই নুরুল ইসলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026