1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ঐক্যফ্রন্টের নির্বাচনে আসা আনুষ্ঠানিকতা মাত্র ॥ কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ২৯০ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ও জাতীয় ঐক্যফ্রন্টের অংশগ্রহণের ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের হতাশা কেন জানি না। তবে হতাশার মধ্যেও আশার আলো আছে। তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা নির্বাচনে আসবে। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তাদের ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র।

আজ শনিবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজন। ইসি তফসিল ঘোষণা দিয়ে নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ইসির হাতে। প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণ দিয়েছেন তাতে আমার মনে হয় নির্বাচন নিয়ে কারো হতাশা থাকার কথা নয়। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসির কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পথ সুগম ছিলো না। শেখ হাসিনার নেতৃত্বে অনেক আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে এ গণতন্ত্র এসেছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নূর হোসেন জীবন দিয়ে গেছেন। তার এই ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরও এক ধাপ এগিয়ে যাবে।

শহীদ নূর হোসেনের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026