1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মেসেঞ্জারে ভিডিও কলের সময় গেমও খেলা যাবে।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ফেসবুক গেমিংয়ের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে। খুব শীঘ্রই ব্যবহারকারীরা মেসেঞ্জারে ভিডিও কলের সময় তাদের পছন্দের গেম খেলার সুবিধা পাবেন। সম্প্রতি এক ব্লগ পোস্টে এমনই দাবি করেছে ফেসবুক। আইওএস এবং অ্যান্ড্রয়েডের পাশাপাশি মেসেঞ্জারের ওয়েব ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনা হচ্ছে।

মজার বিষয় হল, গেম খেলার জন্য ব্যবহারকারীদের আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। উল্লেখ্য, মেসেঞ্জারে বর্তমানে ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস, মিনি গল্ফ এফআরভিআর, কার্ড ওয়ার্স এবং এক্সপ্লোরিং কিটনের মতো ১৪টি ফ্রি-টু-প্লে গেম উপলব্ধ রয়েছে।

ফেসবুক তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, তারা একটি নতুন ফিচার আনছে, যা ব্যবহারকারীদের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিও কলের সময় মাল্টিপ্লেয়ার গেম খেলতে সক্ষম করবে। তারা আরও বলেছে যে, মেসেঞ্জার বর্তমানে ১৪টি ফ্রি-টু-প্লে গেম অফার করছে। আইওএস এবং অ্যান্ড্রয়েডের পাশাপাশি ওয়েবের জন্য গেমগুলি উপলব্ধ। শীঘ্রই আরও গেম যুক্ত করা হবে। সবচেয়ে ভালো দিক হলো, গেম খেলতে ব্যবহারকারীদের সেই গেমের কোনো এপিকে ফাইল ইনস্টল করার প্রয়োজন নেই।
এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রতিটি গেমে একসঙ্গে কয়েকজন মিলে খেলা যাবে। যদিও এই মুহূর্তে বেশিরভাগ গেম কেবল মাত্র দুইজন মিলে খেলা যেতে পারে। গেমগুলি অ্যাক্সেস করতে, ব্যবহারকারীদের মেসেঞ্জারে তাদের বন্ধু বা পরিবারের কারোর সাথে ভিডিও কল করতে হবে এবং মাঝখানে গ্রুপ মোড বাটনে ক্লিক করতে হবে। এরপর তাদের “প্লে” আইকনে ট্যাপ করতে হবে। এবার গেম লাইব্রেরির মাধ্যমে পছন্দের গেম বেছে নেওয়া যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026