1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অবৈধ, ৩২টির বিষয়ে সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ক্যাম্পাস ও অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় তিন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয়গুলো হলো ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা। একই সঙ্গে ৩২টি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে সতর্কতা জানিয়েছে সংস্থাটি। গত বুধবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় তিনটি সাময়িক অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণের পর নতুন করে সনদ পেতে কোনো কার্যক্রম গ্রহণ করেনি। এ ছাড়া অনুমোদিত ক্যাম্পাস, ঠিকানা এবং রাষ্ট্রপতি অনুমোদিত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদেও নিয়োগ দেয়নি। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক, প্রশাসনিক, আর্থিক, বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও এর ফলাফল এবং একাডেমিক সনদের আইনগত কোনো বৈধতা নেই।

আরো বলা হয়, কমিশনের অনুমোদিত ১১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে ১০২টি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৩২টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত উপাচার্য নেই।

নির্ধারিত সময়ে নিজস্ব ক্যাম্পাসে না যাওয়ায় চলতি বছর ১ জানুয়ারি থেকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থী বন্ধের সিদ্ধান্ত জানায় ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি না হতে বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয় ইউজিসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026