1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্বাস্থ্য খাতের শূন্য পদের তথ্য চাইল মন্ত্রণালয়, লক্ষ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০, নিখোঁজ ৫০ হাজার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইতিবাচক অগ্রগতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, বায়ার্ন মিউনিখে যোগ দিলেন মরক্কোর সাইবারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশ নিতে স্পিকারের তেহরান যাত্রা নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ভীতি ছড়ানোর অভিযোগ সাবেক সেনাপ্রধানের রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৮ আরব সাগরে মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ এক ক্রু আজ ঘোষণা করা হচ্ছে জুলাই মাসের এলপিজির নতুন মূল্য হরমুজ প্রণালির স্থায়ী নিয়ন্ত্রণ ও টোল আদায়ে অনড় ইরান, ওয়াশিংটনকে হুঁশিয়ারি

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

দেশে বেকারের সংখ্যা কমেছে বলে দাবি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির হিসেবে কমার পরও বেকার রয়েছে দেশের ২৬ লাখ ৩০ হাজার নাগরিক। সাত বছর আগের চেয়ে এ সংখ্যা কমেছে প্রায় ৭০ হাজার। বুধবার (২৯ মার্চ) বিবিএস এর শ্রমশক্তি জরিপ ২০২২ সালের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

শ্রম শক্তি জরিপ ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, দেশে গড় বেকারত্বের হার ৩.৬ শতাংশ, যা সংখ্যায় ২৬ লাখ ৩০ হাজার জন।

দেশের পুরুষদের মধ্যে তিন দশমিক ৫৬ শতাংশ বা ১৬ লাখ ৯০ হাজার জন এবং মহিলাদের মধ্যে ৩ দশমিক ৬৩ শতাংশ বা ৯ লাখ ৪০ হাজার জন বেকার।

এর আগে শ্রমজরিপ ২০১৬-১৭ অনুসারে এ বেকারত্বের হারছিল ৪ দশমিক ২ শতাংশ। যার মোট সংখ্যায় ছিল ২৭ লাখ।

যারা সপ্তাহে কমপক্ষে এক ঘণ্টাও কাজের সুযোগ পাননি তাদের বেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রতিবেদনে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026