1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আওয়ামী লীগ-বিকল্প ধারা সংলাপ ২ নভেম্বর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক;বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সংলাপের আহ্বানে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ নভেম্বর দলটির সঙ্গে সংলাপে বসার জন্য সময় দিয়েছেন তিনি। ওই দিন গণভবনে সন্ধ্যা ৭টায় বিকল্প ধারার সঙ্গে আওয়ামী লীগের সংলাপ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত একটি চিঠি নিয়ে গতকাল রাত ১০টা ২০ মিনিটে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বি.চৌধুরীর বারিধারার বাসায় যান। হাছান মাহমুদ বলেন, ‘বিকল্প ধারার সংলাপের আহবানে সাড়া দিয়ে ২ নভেম্বর প্রধানমন্ত্রী বিকল্প ধারাকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।’

এর আগে মঙ্গলবার বিকালে বি. চৌধুরীর সভাপতিত্বে বিকল্প ধারার প্রেসিডিয়াম বৈঠকে গৃহীত এক প্রস্তাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিকল্পধারা। এরই আলোকে প্রধানমন্ত্রীকে বি.চৌধুরী চিঠি লেখেন। একই ধরনের আরেকটি চিঠি বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্বাক্ষরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে লেখা বি চৌধুরীর চিঠিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে, আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোনও বিকল্প নেই। সেই প্রস্তাবটি আপনি গ্রহণ করেছেন। আমরা খুশি হয়েছি, আপনি নির্বাচন সম্পর্কিত সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। এজন্য আপনাকে বাংলাদেশ যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার জন্য আপনার সময় ও সুবিধামতো আমাদের আমন্ত্রণ জানালে খুশি হবো। জাতির এই রাজনৈতিক ক্রান্তিলগ্নে আমাদের সবার শুভেচ্ছা ও সৌহার্দের মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব বলে বিশ্বাস করি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026