1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনায় ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নের ঘোষণা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

শি জিনপিংকে যে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল সোমবার শি রাশিয়ায় পৌঁছেছেন। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎও করেছেন। আজ মঙ্গলবারও এই দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। এই নিয়ে শির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধাপরাধ করছে তা বন্ধে পুতিনকে চাপ দিতে শির প্রতি আহ্বান জানিয়েছেন জন কিরবি। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি আরও আহ্বান জানান যে, রাশিয়া যেন ইউক্রেন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতি চাওয়া যথেষ্ট নয়।

জন কিরবি বলেছেন, আমরা আশা করি প্রেসিডেন্ট শি ইউক্রেনের শহর, হাসপাতাল এবং স্কুলে বোমা হামলা বন্ধে, যুদ্ধাপরাধ ও নৃশংসতা থামাতে এবং তার সৈন্য প্রত্যাহার করতে প্রেসিডেন্ট পুতিনকে চাপ দেবেন।

এদিকে পুতিন বলেছেন, তিনি শির দেওয়া ১২ শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। পুতিন আরও বলেন, আমরা আলোচনারর জন্য সর্বদাই উন্মুক্ত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026