1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

বার নির্বাচনে আজও ৫ শতাধিক পুলিশ মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গতকালের মতো আজও ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্ট চত্বরে অবস্থান নিয়েছে ২০ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

 

নারী পুলিশ ও এপিবিএনসহ পাঁচ শতাধিক পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরুর কথা রয়েছে।

সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপকমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি সমর্থক আইনজীবীরা ভোটে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন।

এর আগে বুধবার দিনভর হট্টগোল, ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের লাঠিচার্জ, ভাঙচুর, পাল্টাপাল্টি মিছিল আর শ্লোগানের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক খান মোহাম্মদ শামীম আজিজ জানান বুধবার দুপুর থেকে শুরু হওয়া ভোটে দুই হাজার ২১৭ আইনজীবী ভোট দিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026