1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

প্রযুক্তি খাতের বিকাশে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

করোনা মহামারির পর সব খাতেই চলছে মন্দা ভাব। তথ্যপ্রযুক্তি খাতও নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। এ খাতের উদ্যোক্তারা বলছেন, দুঃসময় কাটিয়ে উঠতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন, যাতে অংশ থাকবে তাঁদেরও। তাহলেই বিশ্ব প্রযুক্তি বাজারে বাংলাদেশ শক্ত স্থান করে নেবে। তথ্যপ্রযুক্তি হয়ে উঠবে দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাত। সম্ভাবনার এই দুয়ার উন্মুক্ত করার প্রত্যয় নিয়ে  বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে চার দিনব্যাপী বেসিস সফেএক্সপো-২০২৩। একে বলা হচ্ছে, এ পর্যন্ত বাংলাদেশে আয়োজিত তথ্যপ্রযুক্তি খাতের সেরা আয়োজন। চার দিনের এ প্রদর্শনীর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতাকে বিশ্বের সামনে তুলে ধরা হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এবারের মেলার থিম ‘নতুন পৃথিবীতে স্বাগত :এই পৃথিবী একেবারে নতুন, চৌকস।’ স্মার্টভার্সে স্বাগতম- এই স্লোগান সামনে রেখে আয়োজিত এবারের সফটএক্সপো মাধ্যমে বাংলাদেশের আইটি খাতে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন খাত-সংশ্নিষ্টরা। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ সমকালকে বলেন, ‘২০০৩ সালে শুরু হয় বেসিস সফটএক্সপো। এবার হচ্ছে ১৭তম আয়োজন। এই প্রদর্শনীর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে তথ্যপ্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগে উৎসাহী হবেন। এর মাধ্যমে ২০২৫ সাল নাগাদ সরকারের ৫ বিলিয়ন ডলার রপ্তানির আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আরও এগিয়ে যাবে তথ্যপ্রযুক্তি খাত। এর ধারাবাহিকতায় দেশ পরিণত হবে স্মার্ট বাংলাদেশে।‘বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026