1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

করা যাবে না বাড়তি কাজ, কর্মঘণ্টা শেষ হলেই বন্ধ হয়ে যাবে কম্পিউটার!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

ভারতের ইন্দোরের একটি আইটি কোম্পানি কর্মীদের নির্ধারিত কর্মঘণ্টা শেষে বাড়ি ফেরাতে চালু করেছে এক অভিনব পদ্ধতি। যে সিস্টেমের ফলে কর্মীদের কম্পিউটার নির্ধারিত কর্মঘণ্টার শেষেই বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

সফটগ্রিড নামের ওই কোম্পানিটির স্বয়ংক্রিয় সিস্টেম অনুযায়ী কর্মঘণ্টার শেষ হওয়ার ১০ মিনিট পরই বন্ধ হয়ে যাবে কম্পিউটার। স্বাস্থ্যকর ও সুন্দর কর্মপরিবেশ ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

কম্পিউটারের সতর্ক বার্তায় লেখা থাকছেন, ‘ওয়ার্নিং, আপনার শিফট শেষ। ১০ মিনিটের মধ্যেই এই কম্পিউটার বন্ধ হয়ে যাবে। দয়া করে বাড়ি যান।’
এই ছবি পোস্ট করে কোম্পানিটির মানবসম্পদ বিশেষজ্ঞ তানভি খান্দেওয়ালা লিখেছেন, যখন আপনার কম্পিউটার একটি সুন্দর কর্ম পরিবেশ তৈরিতে কাজ করবে। তখন আপনার আর আলাদা করে সেটা করতে হবে না। আপনার মুড ভালো করতে কোনো মানডে মোটিভেশন কিংবা ফান ফ্রাইডে দরকার হবে না।

তিনি আরও বলেছেন, এখন কর্মপরিবেশ আরও সহজ করার সময়। সুখী পরিবেশ তৈরি করার সময়।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক নেটিজেন। কর্মবান্ধব এমন সিদ্ধান্তে কাজের মান আরও বাড়বে বলেই মনে করছেন তারা।

সূত্র: এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026