1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

তিন বউ নিয়ে সবচেয়ে সুখি দাবি যুবকের, কাজ বলতে তার শুধুই বিশ্রাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

চারপাশে দাম্পত্য কলহ নিয়ে কৌতুকের শেষ নেই। স্থান-কাল নির্বিশেষে স্ত্রী সামলাতে স্বামীর হিমশিম খাওয়ার কাহিনী যেন হিট। এ নিয়ে গল্প-উপন্যাস, নাটক-সিনেমা কম নেই। কিন্তু সেগুলোকে হেলায় মিথ্যা প্রমাণ করলেন নিউ ইয়র্কের এক যুবক। রীতিমতো তিন স্ত্রী, দুই সন্তানকে নিয়ে একই ছাদের নীচে বাস তার। তবে সৌভাগ্যের শেষ নয় এখানেই। তিনি বাড়িতেই থাকেন, টাকা রোজগারের দায়িত্ব স্ত্রীদের ওপরেই। তিন স্ত্রী থাকায় তিনি নিজেকে রাজা মনে করেন।

এপ্রিল, ড্যানিয়েল এবং জেনিফার— নিকের তিন জন স্ত্রী। নিক জানিয়েছেন, প্রথম স্ত্রী এপ্রিলের সঙ্গে নিকের দেখা হয়েছে ১৫ বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন। সেখান থেকে প্রেম। তারপর বিয়ে। প্রথম বিয়ের ৯ বছরের মাথায় এপ্রিলের সম্মতিতেই জেনিফারকে বিয়ে করেন নিক। পরিবারের বৃত্ত সম্পূর্ণ করতেই দুই স্ত্রীর জোরাজুরিতে ড্যানিয়েলকে স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। আশ্চর্যজনকভাবে সম্পর্কে সতীন হয়েও তিন নারীর মধ্যে যথেষ্ট সদ্ভাব রয়েছে। কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না বলেও জানিয়েছে নিক।

এপ্রিল এবং জেনিফার এরইমধ্যে মা হয়েছেন। নিকের তিন স্ত্রীর দাবি— নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকার একটিই কারণ, তিন জনেই নিককে প্রচণ্ড ভালবাসেন। স্বামীর জন্য করতে পারেন না এমন কিছু নেই। তারা নিজেরা চাকরি করেন। ঘরের কাজও সামলান। কিন্তু নিককে কোনো পরিশ্রম করতে দেন না।

এপ্রিল বলেন, নিক আমাদের তিন জনকে নিয়ে ভালো থাকুক, এটুকুই আমরা চাই। আর নিককে কিছু করতে হবে না।

একই সুর বাকি দুই স্ত্রীর গলাতেও। জেনিফার বলেন, তিন জনে একসঙ্গে থাকতে আমাদের কোনো সমস্যা হয় না। বরং আমরা খুব ভাল আছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026