1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

আবার কমতে পারে তাপমাত্রা, হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৬ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

মাঘ প্রায় শেষ। শীতকালকে বিদায় জানিয়ে প্রকৃতিতে বসন্তের আনাগোনা। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে। কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। তবে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা বাড়তে পারে। বিভাগটির কয়েক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও আছে।

 

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দু–তিন দিন দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা অল্প কমতে পারে। উত্তরাঞ্চল ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দু–তিনটি স্থানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, শীত প্রায় বিদায় নিচ্ছে। আগামী দু–তিন দিন শীত হালকা বাড়তে পারে। এরপর তাপমাত্রা ধারাবাহিকভাবে বেড়ে এবারের মতো শীত বিদায় নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026