1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

যে কারণে স্বামীর সঙ্গে প্রতারণা করেন স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলিসিয়া ওয়াকার নারীর গোপন সম্পর্ক নিয়ে একটি বই লিখেছেন। তিনি তথ্য-প্রমাণ হাজির করে জানিয়েছেন, যেসব নারী স্বামীকে ভালোবাসেন আর বিবাহিত সম্পর্কও অটুট রাখতে চান, তারাই বেশিরভাগ স্বামীর সঙ্গে প্রতারণা করেন।

এই অধ্যাপক বইটির নাম রেখেছেন ‘প্রতারক স্ত্রীর গোপন জীবন’। এক বছর ধরে ২৪ থেকে ৬৫ বছর বয়সী ৫০ জন নারীর সাক্ষাৎকার নেন তিনি। একটি ম্যারিড ডেটিং সাইটের ওপর গবেষণার অনুরোধ এলে তিনি বিভিন্ন নারীর সঙ্গে কথা বলেন। দেখেন, যেসব নারী স্বামীর সঙ্গে প্রতারণা করেন, তারা বিয়ে নামের সম্পত্তিটি হাতছাড়া করতে চান না, তারা শুধু যৌনতা খোঁজেন অন্যের কাছে!

এই গবেষণা সম্পর্কে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে অধ্যাপক এলিসিয়া ওয়াকার বলেন, অর্ধেকের বেশি নারী তাকে বলেছেন, তারা যৌনতাবিহীন বিয়ের সম্পর্কে আছেন অথবা তারা পুলকবোধ করেন না। সেজন্যই স্বামীর সঙ্গে এ অবিশ্বস্ততা।

ওয়াকারের আগ্রহ ছিল এ বিষয়টার ওপর। সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি জানতে পারেন, বয়স চল্লিশের আগেই মূলত বেশিরভাগ নারী অবিশ্বস্ত হয়ে যান। যারা স্বামীকে ভালোবাসি বলেন, অথচ তার সঙ্গে প্রতারণা করেন। তাদের মনোজগৎ উন্মুক্ত করতেই ওয়াকার গবেষণা করেন।

গবেষণায় দেখেন, ওই বয়সে তারা নতুন সঙ্গী খুঁজতে আগ্রহ হারিয়ে ফেলেন। তাই গোপন প্রণয় সারেন। তিনি দেখেন, বেশিরভাগ নারীর কাছে এ আচরণ স্বতঃস্ফূর্ত পছন্দ নয়, এক ধরনের প্রয়োজনীয়তা।

গবেষণায় অংশ নেওয়া নারীদের মধ্যে প্রায় সবাই বলেছেন, ‘আমি অনেক বছর বিবাহিত সম্পর্কে আছি। তাই হয় আমাকে প্রতারণার মাধ্যমে অন্য কারও কাছ থেকে পুলক নিতে হবে, নয়তো আমাকে স্বামী ছাড়তে হবে।’

এলিসিয়া ওয়াকার বলেন, ‘এটা খুবই হিসাবি সিদ্ধান্ত, যা তারা বৈবাহিক জীবন থেকে হারিয়ে ফেলেছেন, চরম পুলক তার মধ্যে একটি এবং তারা সত্যিই বিবাহিত অবস্থায় প্রতারণা করছেন, যা বিস্ময়কর।’

গবেষণায় অংশ নেওয়া নারীদের একজন ৪৫ বছর বয়সী গ্যাব্রিয়েল। তিনি তার বিবাহিত জীবনের বেদনাদায়ক অধ্যায়গুলো জানান অধ্যাপক ওয়াকারকে। তিনি বলেন, ‘আমি হাঁটুতে মুখ লুকিয়ে অনেক কেঁদেছি। পরে সিদ্ধান্ত নিয়েছি, হয় প্রতারণা করব, নয় পালাব।’

অনেক নারীই বলেছেন, অসুস্থতার কারণে তাদের স্বামী শারীরিকভাবে অক্ষম। কিন্তু তাদের যৌন চাহিদা পূরণ করা জরুরি এবং তারা তাদের বিবাহিত জীবনও ধ্বংস করতে চান না। আর এ জন্য তারা প্রতারণাকে খারাপভাবে দেখছেন না।

তবে নারী-পুরুষ নির্বিশেষে অনেকে আছেন, যারা যেকোনো সম্পর্কে থেকেই প্রতারণা করেন। নতুনত্ব সন্ধানী তারা। তবে দুজনের সম্পর্ক যে শুধু শারীরিক তা মানতে নারাজ কেউ কেউ। তারা বিবাহিত সম্পর্ক ছেড়ে দিয়ে অন্য সঙ্গী খুঁজতে আগ্রহী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026