1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

কিডনি পরিষ্কার করে যেসব খাবার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

মানবদেহকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে কিডনি। এটি দেহ থেকে টক্সিন ও বর্জ্য পদার্থ অপসারণ করে। কিডনি যেন সঠিকভাবে সাহায্য করে সেজন্য পরিমিত পানি পান করা প্রয়োজন। অনেকসময় টক্সিন জমে কিডনি নষ্ট হয়ে যেতে পারে।

কিছু সহজ ঘরোয়া উপায় রয়েছে যা কিডনি পরিষ্কার রাখতে এবং টক্সিন দূর করতে সাহায্য করে। চলুন এমন কিছু উপায় সম্পর্কে জেনে নিই-

চা (Tea)

কিছু মানুষ চায়ের প্রতি আসক্ত। অনেকে মাথাব্যথার ওষুধ হিসেবেও চা পান করেন। এই পানীয়টি কিডনি পরিষ্কার করতে সহায়ক। চা কিডনি ডিটক্স করতে সাহায্য করে। নেটল চা, ড্যান্ডেলিয়ন রুট এবং বারডক রুট সেবন করতে পারেন। তবে এই চা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা যাবে না।

চেরি ও ক্র্যানবেরি (Cherry and Cranberry)

চেরি আর ক্র্যানবেরি অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। টানা দুই সপ্তাহ এই দুটি ফল খেলে ইউটিআই-এর উপসর্গ কমতে পারে। সতেজ বা শুকনো, যেকোনোভাবে এগুলি খাওয়া যায়। চাইলে স্মুদি বা সালাদ বানিয়ে খেতে পারেন। এই ফলগুলো দেহে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা অনেক রোগের থেকে শরীরকে বাঁচাতে সাহায্য করে।

ফলের জুস (Fruit Juice)

চিনি বা লবণ ছাড়া তাজা জুস খাওয়ার অনেক উপকারিতা আছে। তাজা ফলের জুস কিডনির স্বাস্থ্য বজার রাখতে সাহায্য করে। এটি কিডনি পরিষ্কার রাখে। লেবু, কমলা বা তরমুজের রস পান করতে পারেন। এসব ফলে সাইট্রিক অ্যাসিড রয়েছে। এসব জুস কিডনিতে পাথরের সমস্যা আটকায়।

পালং শাক (Spinach)

স্বাস্থ্যের জন্য সবুজ শাক-সবজি খুবই উপকারি। এগুলো পুষ্টিগুণে ভরপুর। খাদ্যতালিকায় সবুজ শাক-সবজি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন চিকিৎসকরা। পালং শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিন। এসব উপাদান কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। কিডনি ভালো রাখতে প্রতিদিন অল্প পরিমাণ পালংশাক খান। এই শাক বেশি পরিমাণ খাওয়া যাবে না। এতে কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ে।

কিডনি ভালো রাখতে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026