1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

ফের মৃদু শৈত্যপ্রবাহের আভাস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দেশের মধ্যাঞ্চলে ১ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে উত্তরাঞ্চলের দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ গণমাধ্যমকে বলেন, সারা দেশেই আজ শনিবার রাতের তাপমাত্রা কমবে। এর প্রভাব উত্তরে বেশি থাকবে। বর্ধিত পাঁচ দিনে মধ্যাঞ্চলে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে ২ ডিগ্রি কমতে পারে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। এতে দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে এ সময়ে আকাশে মেঘ থাকলে রাতের তাপমাত্রা কমার হার কমতে পারে।
গতকাল শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ১২.২ এবং রাজশাহীতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আজ থেকে রাতের তাপমাত্রা কমে তা পরবর্তী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026