1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ঘুমে ট্রাক চালক, প্রাণ গেল ৪ অটোরিকশা চালকসহ ৫ জনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৬৪ বার দেখা হয়েছে

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মঙ্গলবার সকাল ছয়টা। যাত্রীর অপেক্ষায় মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে দাঁড়িয়ে বেশকিছু সিএনজি অটোরিকশার চালক। হঠাৎ একটি ট্রাক ছুটে এসে চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন অটোরিকশার চালকসহ চারজন। এছাড়াও চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক অটোরিকশার চালক। ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ঘটনার পর মিরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। কুমিরা ইউনিটের স্টেশন অফিসার শামছুল আলম জানান, লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। ট্রাক চালককে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক শাহ আলম ( ৪০), দিদারুল আলম ( ৩৫), কামরুল ( ৪৫), মোশারফ ( ২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন ( ৬০)। আহত হয়েছেন অটোরিকশা যাত্রী দুই সহোদর লিটন ( ২৫), সোহেল ( ২২) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে ঠাকুরদীঘি ঝুলনপোল লাইনের অটোরিকশা স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কয়েল বোঝাই একটি ট্রাক মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে অটোরিকশা চালকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডে মারা যায় চালক মোশাররফ।গ্রাম) সংবাদদাতা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026