1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

ভূমিকম্পে নিহতদের স্মরণে বাংলাদেশে পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে বাংলাদেশে। বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বাংলাদেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।

সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। গুলিস্তানের জিরো পয়েন্টে জিপিও ভবনেও উঠছে অর্ধনমিত জাতীয় পতাকা।

নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এছাড়া ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের রূহের মাগফিরাত কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থার জন্য সারাদেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশন।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশ দুটিতে চলতি শতাব্দির ভয়াবহতম এ ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ১৫ হাজার ছাড়িয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026