1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

প্রাণ ভয়ে নিরাপত্তা বাড়ালেন সালমান, নিলেন আগ্নেয়াস্ত্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে

গত জুনের শুরুতে সালমান খান ও তার বাবাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায় অজ্ঞাতপরিচয়; এর পর থেকেই প্রাণ ভয়ে শঙ্কিত বলিউড সুলতান।

কারণ ওই সময় ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যার পর ওই হুমকি দেওয়া হয় সালমানকে। এর পরই নিজের নিরাপত্তাহীনতার কথা পুলিশকে জানান সালমান।

এবার আত্মরক্ষার কারণ দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন এ বলিউড সুপারস্টার। ব্যবহার করছেন বুলেটপ্রুফ গাড়ি।

মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ে যান সালমান। নিজের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্সের আবেদন করেন তিনি। এর পর আবেদন যাচাইয়ের পর তাকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিয়েছে মুম্বাই পুলিশ।

সংবাদমাধ্যমটি জানায়, নিরাপত্তার খাতিরে কোনো ত্রুটি রাখেননি সালমান। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের পাশাপাশি একটি অত্যাধুনিক সাঁজোয়া ও বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারও ব্যবহার করছেন তিনি। বাড়িয়েছেন নিজের নিরাপত্তাও।

সালমানের এমন প্রাণ ভয়ের বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাঞ্জাবি গায়ক মুসেওয়ালাকে হত্যার পেছনে যাকে সন্দেহ করা হয়, সেই লরেন্স বিঞ্চোই নাকি হুমকি দিয়েছেন সালমানকেও। এই ‘পুরনো শত্রু’-এর আগেও কয়েকবার সালমানকে হত্যার হুমকি দিয়েছেন।

এর আগে ২০১৮ সালেও হত্যার হুমকি পেয়েছিলেন বলি ভাইজানখ্যাত তারকা সালমান খান।

গত ৫ জুন সালমানের বাবা সেলিম খান জগিং সেরে বিশ্রাম করার জন্য বেঞ্চে বসলে সেখানে একটি উড়ো চিঠি পান। স্বাক্ষরবিহীন ওই চিঠিতে হুমকি দেওয়া হয় – তোমাদের সিধু মুসেওয়ালার মতোই হাল হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026