1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউটিউবে শতকোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলেন অভিনেতা জোভান রংপুরে আরএমপির বিশেষ অভিযান: এক মাসে গ্রেপ্তার ৪৪২, বিপুল মাদক উদ্ধার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, হুমকির মুখে যুদ্ধবিরতি চুক্তি এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ উল আজহায় মুক্তি পাচ্ছে না ‘নাকফুলের কাব্য’ আবারও মিউজিক ভিডিওর মডেল হলেন সাদিয়া ইসলাম মৌ ঈদুল আজহায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব মহাপরিচালক আলবার্টা বিচ্ছিন্নতার উদ্যোগ বিপজ্জনক, ব্রেক্সিটের মতো পরিণতি হতে পারে: মার্ক কার্নি রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

২৪ ঘণ্টায় আরও ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি হয়েছেন আরও ৩৬ জন রোগী। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫। আর এর আগের দিন রোববার আক্রান্ত হয়েছিলেন ৪২ জন। আর এই নিয়ে চলতি মাসের চার দিনে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৪৯ জন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের সরকারি- বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। তাদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সবোর্চ্চ ৩৪ জন রোগী ভর্তি আছেন। আর এর পরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৯ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ৬ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫ জন এবং বিজিবি হাসপাতাল পিলখানায় ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাছাড়া ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ১৯ জন ডেঙ্গু রোগী।

আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১ হাজার ২৩৮ জন। এর মধ্যে এ বছরের জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুনে ৭৩৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৯৩ জন ডেঙ্গু রোগী

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026