1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

তারকারা বিদেশ কেন?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে

সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শাহনাজ খুশী, চিত্রনায়ক নিরবসহ অনেকেই পাড়ি দিয়েছেন আমেরিকায়। যেখান থেকে তারা প্রকাশ করছেন একের পর এক নতুন ছবি। কিন্তু হঠাৎ কেন তাদের বিদেশ ভ্রমণ?

গেল ২২ তারিখে অভিনেতা চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর পরদিন তিনি ফেসবুকে শাহনাজ খুশীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, অনেক বছর পর আমেরিকা’র পথে রওনা দিয়েছি। যাত্রা বিরতি দুবাই এয়ারপোর্টে। গন্তব্য ‘আনন্দ মেলা, লস এ্যাঞ্জেলেস। তার কথায় স্পষ্ট, প্রবাসী বাঙালিদের আয়োজনে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা’য় অংশ নিতে তারা পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

এদিকে, অভিনেত্রী শাহনাজ খুশিও ফেসবুকে জানিয়েছেন, কোভিডের দীর্ঘ বিরতির পর আবার আমেরিকা সফর। প্রবাসী বাঙালি ভাই-বোনদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “আনন্দ মেলা”। এতে অংশ নেওয়া এবং সম্মাননা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

জানা গেছে, করোনার কারণে গত দুই বছর ‘আনন্দ মেলা’র আয়োজন সম্ভব হয়নি। গতকাল ও আজ রোববার লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ‘আনন্দ মেলা’। আর অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস। এতে চঞ্চল, খুশি, ইমন ছাড়াও অংশ নিচ্ছেন সংগীতশিল্পী তাহসান খান, নাদিয়া আহমেদ, তমা মির্জা, প্রিয়া ডায়েস, আবু হেনা রনিসহ অনেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026