1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

কেন ভেঙে গিয়েছিল জয়া-ফয়সালের সংসার?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দিয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়স ৫০ ছুঁই ছুঁই করলেও তার বিন্দুমাত্র ছাপ নেই এই অভিনেত্রীর রুপে। বরং দিনকে দিন আরও গ্ল্যামার ছড়িয়ে ভক্ত-দর্শকদের মাত করে রেখেছেন জয়া।

তবে হঠাৎ করেই জয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন সিনেপ্রেমীরা। বাংলাদেশ ও কলকাতার- তার দুই বাংলার অনুরাগীরাই জানতে চান, কী কারণে বিচ্ছেদের পথে হাঁটলেন জয়া ও ফয়সাল।

জয়ার প্রথম স্বামী মডেল-অভিনেতা ফয়সাল মাসুদ। তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া। জমিদার পরিবারের ছেলে ফয়সাল ছিলেন বিত্তবান। জয়ার সঙ্গে তার দেখা হয়েছিল ১৯৯৮ সালে। সেই প্রথম দেখার কথা ফয়সাল বলেছিলেন এক সাক্ষাৎকারে। শুরুটা হয়েছিল তিক্ততা দিয়ে। এরপর সে গল্পটা রূপ নেয় ভালোবাসায়।

ওই সময় ফয়সাল-জয়া দুজনেই বলেছিলেন, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তারা। সেখানেই তাদের প্রথম দেখা। এক ঘণ্টা দেরি করে আসেন ফয়সাল। মেকআপ নেওয়ার পর অপেক্ষা করতে হয়েছিল জয়াকে। রেগে গিয়ে ফয়সালের ওপর ক্ষোভ ঝাড়েন জয়া, শুনিয়েছিলেন নানা তিক্ত কথা! এই রাগই আবার অনুরাগে বদলাতে বেশি সময় নেয়নি। ফোনে কথা বলতে বলতেই একে অপরের গভীর প্রেমে পড়েন। প্রেমের পরিণতি টানেন বিয়ের মাধ্যমে। এরপর দুজনে সংসার করেন ১৩ বছর। সেসব পুরোনো গল্পই আবার নতুন করে উঠে এসেছে কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায়।

 

১৩ বছরের সংসার কেন ভাঙল তা এতদিন রহস্যাবৃতই ছিল। এতদিন পর তা ফাঁস করলেন ফয়সাল নিজেই। সংবাদমাধ্যমটি বলছে, বিয়ের পরেও একসঙ্গে কাজ করছিলেন জয়া-ফয়সাল। জনপ্রিয় তারকা জুটিও হয়ে উঠেছিলেন তারা। এরপরই ছন্দপতন।

ফয়সালের তুলনায় বাড়তে থাকে জয়ার জনপ্রিয়তা। আর এই সাফল্যই হয়তো তাদের দাম্পত্যে ফাটল ধরিয়ে দেয়। বাড়তে থাকে তাদের মনোমালিন্য। স্বামী-স্ত্রীর মধ্যে ক্রমশই দূরত্বও বাড়তেই থাকে। ফয়সাল চেষ্টা করেছিলেন, কিন্তু সেই দুরত্ব আর কমাতে পারেনি। অবশেষে দুজনের পথ দু’দিকে বয়ে যায়। সিদ্ধান্ত হয় বিচ্ছেদের।

২০১১ সালে পাকাপাকিভাবে আলাদা হয়ে যান জয়া-ফয়সাল। তবে বিচ্ছেদের বিষয়ে জয়ার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026