1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল শুনানির রায় ঘোষণা বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের কড়া হুঁশিয়ারি, সংসদ কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার রুলিং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বনানীর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৭৭ বার দেখা হয়েছে

আজ জাতীয় চলচ্চিত্র দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।

এরপর থেকে প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে। মাঝে দুই বছর করোনার কারণে সেইভাবে আয়োজন না করলেও এফডিসিতে সেই সময় স্বাস্থ্যবিধি মেনে সভা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতি বছরই চলচ্চিত্র দিবসে এফডিসিতে স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লালগালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। এছাড়াও চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উদযাপন করে দিবসটি। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিবসটি উদযাপন করে।

এবার রমজান উপলক্ষে এত বেশি আয়োজন ছিল না। এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। প্রশাসনিক ভবনের সামনে হয়েছে আনন্দ র‌্যালি। এছাড়া এফডিসির ভিআইপি প্রজেকশন হলে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। এর সভাপতিত্ব করবেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026