1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

সব টিভি চ্যানেলে দেখাতে হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৮৬ বার দেখা হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের নানা ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সেলিম খান। প্রযোজনায় স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশন। সিনেমাটিতে কিশোর বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান। তার স্ত্রী রেণুর চরিত্রে আছেন প্রার্থনা ফারদিন দীঘি।
গত বছরের এপ্রিলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর জুলাইতে দেশের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিনেমা প্রদর্শনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এবার দেশের সবগুলো সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে বিনামূল্যে সিনেমাটি প্রচারের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশ দেয়া হয়। সেখানে জানানো হয়, বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষ্যে সব টিভি চ্যানেলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রচার হবে।
এর আগে গত বছরের ৮ আগস্ট ভারতের নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল।
এই সিনেমায় শান্ত খান ও দীঘি ছাড়া আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, সুব্রত প্রমুখ। এফডিসি, চাঁদপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়েছিল সিনেমাটির চিত্রায়ন। সংশ্লিষ্টদের মতে, বঙ্গবন্ধুর জীবন অবলম্বনে এফডিসি থেকে নির্মিত প্রথম সিনেমা এটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026