1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যগামী একটি বিমানে নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এক বিবৃতিতে লন্ডন পুলিশ বলেছে, গত ৩১ জানুয়ারি সকালে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়। এরপর কর্তব্যরত পুলিশ সদস্যরা বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ আরও বলেছে, অভিযোগকারী নারীকে (৪০) বিশেষজ্ঞ কর্মকর্তারা সহযোগিতা করছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।

 

ইউনাইটেড এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি অবগত হওয়ার পর বিমানের ক্রুরা ওই নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন। এ ছাড়া সঙ্গে সঙ্গে অভিযোগের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

তিনি আরও বলেছেন, মামলা তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026