1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

বাজারে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা বাজারে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে বাগমারা বাজারে হঠাৎ আগুন লেগে মুহুর্তেই তা চারদিকে ছড়িয়ে যায়। পরে রাত পৌনে ৩টার দিকে মসজিদের ইমাম মাইকে আগুন লাগার খবর ঘোষণা দিলে পাড়ার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে ১ ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে ১৫টি দোকান ও নগদ ১০ লাখ টাকা সম্পূর্ণ পুড়ে যায়।

কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করছেন।

 

 

এদিকে, গভীর রাত ও হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করা না গেলেও ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে বাগমারা বাজার চৌধুরী স্বপন চক্রবর্তী বলেন, হঠাৎ করে গভীর রাতে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

জামছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার খুশি তংচংগ্যা জানান, রাত পৌনে ৩টার দিকে হঠাৎ করে বাগমারা বাজারে আগুন লাগে। মসজিদের ইমাম মাইকে ঘোষণা দিলে পাড়াবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ১ ঘণ্টা পরে আসে, ততক্ষণে সব পুড়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026