1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

শীতকালে পানি কম খেলে হতে পারে বিভিন্ন সমস্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

গরম কমলেই কমে কথায় কথায় গলা শুকিয়ে যাওয়ার সমস্যা। কাজের ফাঁকে বিশেষ মনেও থাকে না পানি খাওয়ার কথা। সারাদিনে এক বোতল পানি খাওয়া হয় কিনা, তা নিয়েও আছে সন্দেহ। খবর আনন্দবাজার পত্রিকার।

এ ভাবে দিনের পর দিন চলতেই থাকে। কিন্তু তা কি ঠিক? সত্যিই কি তৃষ্টা পায় না?

শরীরে পানির ঘাটতি হলে তৃষ্টা পায়। কিন্তু তা সব সময়ে বোঝা যায় না শীতকালে। কিন্তু শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে শরীর খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। যেমন ত্বক শুষ্ক হয়ে যায়, ঠিক তেমনই। এ সময়ে পানি কম খেলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

কী হতে পারে শীতে কম পানি খেলে?

১. শরীরের ভিতরের যে আর্দ্র ভাব প্রয়োজন, তা আর থাকে না টানা পানি কম খাওয়া হলে। ফলে ডিহাইড্রেশনে ভুগতে হতে পারে এই সময়ে।

২. শরীরের ভিতরটা বেশি শুষ্ক হয়ে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে।

৩. পানি কম পেলে শরীরের ভিতরের অ্যাসিড বেশি হয়ে যেতে পারে। তার ফলে টানা অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে।

৪. পানি শরীর সতেজ রাখে। তার থেকে কর্ম ক্ষমতাও বাড়তে পারে। পানি কম খাওয়া হলে শরীর শুকিয়ে যায় ভিতর থেকে। ক্লান্তি আসে। কমে যেতে পারে কাজের ক্ষমতাও।

শীতের সময়ে তেষ্টা না পেলেও তাই নিয়ম করে পানি খাওয়া জরুরি। খুব ঠান্ডা দিনে হাল্কা উষ্ণ জল মাঝেমাঝে খাওয়া গেলে ভিতর থেকেও আরাম পাওয়া যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026