1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

গোটা বিশ্বের খাদ্য সংকট মেটাতে চান ইলন মাস্ক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২২৫ বার দেখা হয়েছে

বিশ্বের জনপ্রিয় ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ যান নির্মাতা কোম্পানি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক গোটা বিশ্বের খাদ্য সংকট মেটানোর দায় নিতে আগ্রহ প্রকাশ করেছেন। মাস্কের মতো অতি ধনীদের সম্পদের সামান্য অংশ দান করলেই মিটবে বিশ্বের খাদ্য সংকট। এমন দাবি করে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিজলি।

এবার বিজলির সে দাবির সত্যতা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন খোদ টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। চ্যালেঞ্জে উতরে গেলে তাৎক্ষণিক শেয়ার বিক্রি করে ওই পরিমাণ অর্থ জোগাড় করবেন বলে ঘোষণা দিয়েছেন টুইটারে। টুইটে ৬০০ কোটি ডলারে কীভাবে বিশ্বের খাদ্য সংকট মিটবে, বিশ্ব খাদ্য কর্মসূচির কাছে তার সঠিক ব্যাখ্যা চেয়েছেন মাস্ক। ব্যাখ্যা বাস্তবসম্মত হলো তাৎক্ষণিক টেসলার ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে ওই অর্থের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন এ শতকোটিপতি। টুইটারে ইলন মাস্ক লেখেছেন, ‘এ টুইটার থ্রেডে ডব্লিউএফপি যদি ব্যাখ্যা করতে পারে ৬০০ কোটি ডলার ঠিক কীভাবে বিশ্বের খাদ্য সংকট মেটাবে, তবে আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে ওই অর্থ দিয়ে দেব।’

পরের আরেক টুইটে মাস্ক বলেছেন, হিসাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যেন সবাই তা দেখতে পায়। ইলন মাস্কের বর্তমান নিট সম্পদ দেখাচ্ছে ৩১ হাজার ১০০ কোটি ডলার। বর্তমান দরে সে সম্পদের ২ শতাংশ বিক্রি করলে ৬০০ কোটি ডলারের ঢের বেশি অর্থ হাতে চলে আসবে তার। এদিকে ডব্লিউএফপি পরিচালকের চ্যালেঞ্জে আমাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোসের নাম উল্লেখ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য জানাননি তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026