1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

এক মাসের মধ্যে ই-কমার্স নিবন্ধন শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে সোমবার (১ নভেম্বর) ই-কমার্স সংক্রান্ত এক বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, আশা করছি, ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অনলাইন নিবন্ধন শুরু করা যাবে।

সফিকুজ্জামান বলেন, ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানের নিবন্ধনের প্রক্রিয়া কেমন হবে তা নির্ধারণসহ অন্যান্য কর্মকৌশলও আগামী এক মাসের মধ্যে জানানো হবে।

এ সময় ই-কমার্স খাতের অভিযুক্ত প্রতিষ্ঠানের একটি তালিকা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, তিনটি সংস্থা আলাদাভাবে তিনটি তালিকা দিয়েছে। তদন্ত করে একটি সংস্থা ১৯, আরেকটি সংস্থা ১৭ এবং বাকি সংস্থাটি ১৩টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছে। তাদের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিলেজেন্স ইউনিটের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠানের ইউনিক বিজনেস আইডি, এরই মধ্যে আমাদের একটি কমিটি ফাইনাল করেছে। আজকে এটা প্রেজেন্ট করা হয়েছে, সেটার প্রাইমারি অ্যাপ্রুভাল আমরা দিয়েছি। এটুআই এটি ডিজিটাল করে দেবে। যারা ই কমার্স ব্যবসা করবে তাদের আবশ্যিকভাবে নিবন্ধন করতে হবে।

‘খুব শিগগিরই এটা আমরা খুলে দেব এবং এটা অনলাইনেই করা যাবে। আমরা আশা করছি, ১৫ দিন বা এক মাসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া চালু করতে পারব। প্রধানমন্ত্রী যে অনুশাসন দিয়েছেন, আমরা মনে করি, ২ মাসের মধ্যেই ইউনিক আইডির বিষয়ে আমরা সারা পাব।’

এ সময় তিনটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে ই-কমার্স খাতের অভিযুক্ত প্রতিষ্ঠানের একটি তালিকা পাওয়ার কথা জানিয়েছেন সফিকুজ্জামান।

তিনি বলেন, ‘অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর তালিকাটা বিভিন্ন সংস্থার কাছ থেকে তালিকা পেয়েছি। তিন সংস্থা থেকে তিনটি সংখ্যার তালিকা পেয়েছি। একটি থেকে ১৯ টি, আরেকটি থেকে ১৭টি আর অন্য একটি থেকে ১৩টির তালিকা পেয়েছি।’

তালিকাগুলো কম্পাইল করে যে ইন্টেলিজেন্স ইউনিট আছে তা বাংলাদেশ ব্যাংকের ফিন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠিয়ে দেয়া হবে বলে জানান সফিকুজ্জামান।

তিনি বলেন, ‘এটি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ব্যাংকে যে হিসাব তার তথ্য তারা আমাদের দেবে। যেহেতু আগামী ১১ তারিখ আমাদের রিপোর্ট দিতে হবে কেবিনেটে, আমরা ৯ তারিখে একটি মিটিং করব। সেখানে এই তথ্য যাচাইবাছাই করে আমরা কেবিনেটকে রিকোমেন্ড করব।’

তবে কোনো প্রতিষ্ঠানের নাম আপাতত বলেননি সফিকুজ্জামান। এই অতিরিক্ত সচিব বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর নাম আমরা আপাতত গোপন রাখতে চাচ্ছি। কারণ প্রতিষ্ঠানগুলো অভিযুক্ত না হলে তাদের ব্যবসার ওপর প্রভাব পড়বে। ইভ্যালি বা যেগুলো প্রচার হয়েছে সেগুলোর নাম এখানে আছে।’

দেশে ই-কমার্স খাত কীভাবে পরিচালনা করা যায়, নিবন্ধন গ্রহণের প্রক্রিয়া কেমন হবে এবং তাদের লাইসেন্স প্রাপ্তির পদ্ধতি বা যোগ্যতা কী হবে তা নির্ধারণে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছ মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১৮ অক্টোবর কমিটির প্রথম বৈঠক বসে। এতে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, আইসিটি ডিভিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদস্য, ই-ক্যাব সদস্যসহ ১৫টি মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ, সংস্থার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026