1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে সহকর্মী না পাওয়ার হতাশা প্রকাশ রুমিন ফারহানার তরুণদের ভিন্নধর্মী চিন্তাভাবনাই দেশের সংস্কৃতিকে এগিয়ে নেবে: আজিজুল হাকিম পদ ফিরে পেলেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক হামিম ২৭ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল মিশর, সালাহর সঙ্গী বার্সার তরুণ হামজা শিশু নির্যাতন-হত্যা নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন: মির্জা ফখরুল সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু মিরপুরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক এমপি তুহিন গ্রেফতার জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের নৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাসডাক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হচ্ছে স্পেসএক্স, লক্ষ্য ৮০ বিলিয়ন ডলারের আইপিও এআই চিপের বাজারে রেকর্ড মুনাফা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার

স্বত্ব ৬০ বছর করে কপিরাইট আইনের খসড়ায় অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চলচ্চিত্র শিল্পের অডিও, ভিডিও কপিরাইটের জন্য আর্কাইভে সংরক্ষণের কন্ডিশন এখানে দেয়া হয়েছে। তা না হলে অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না। ডিজিটাল ফিল্ম আর্কাইভে তারা এগুলো সংরক্ষণ করবে। ৬০ বছর পর কপিরাইট ওপেন হয়ে যাবে।’

প্রথম প্রকাশের পরবর্তী ৬০ বছর পর্যন্ত স্বত্বের বিধান রেখে কপিরাইট আইন-২০২১-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয় মন্ত্রিসভা বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারপ্রধান।

মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রস্তাবিত আইনে নতুন কিছু সংজ্ঞা দেয়া হয়েছে যেগুলো আগে ছিল না। যেমন অনেকে ছদ্মনামে গান গায়, ছদ্মনামে কপিরাইট আছে। এগুলো নিয়ে আগে ঝামেলা হতো।’

‘ডাটাবেজ আগে কপিরাইটের মধ্যে ছিল না। সেটিকেও এখন কপিরাইটের মধ্যে ঢোকানো হয়েছে। নৈতিক অধিকার, পাবলিক ডোমেইন, ফোনোগ্রাম প্রডিউসার এই প্রযুক্তিগুলো আগে ছিল না।’

সচিব বলেন, ‘কপিরাইটের বিষয়ে যেটা বলা হয়েছে, প্রথম প্রকাশের পর ৬০ বছর পর্যন্ত কপিরাইট থাকবে। স্বত্বাধিকারী যদি মারাও যান, তাহলেও ৬০ বছর পর্যন্ত তিনি স্বত্ব পাবেন। অবৈধ সম্প্রচার বন্ধে কপিরাইট রেজিস্টারকে অবহিত করতে বলা হয়েছে। লোকগান ও লোকসংস্কৃতি রক্ষায় একটি নতুন কথা এখানে ঢোকানো হয়েছে, যেটা আগে ছিল না।’

‘শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে এখানে। প্রস্তাবিত আইনে দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ার উপযোগী করে বই প্রকাশ করার সুযোগ রাখা হয়েছে। এতে এটা খুব ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চলচ্চিত্র শিল্পের অডিও, ভিডিও কপিরাইটের জন্য আর্কাইভে সংরক্ষণের কন্ডিশন এখানে দেয়া হয়েছে। তা না হলে অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না। ডিজিটাল ফিল্ম আর্কাইভে তারা এগুলো সংরক্ষণ করবে।’

‘৬০ বছর পর কপিরাইট ওপেন হয়ে যাবে। সবাই ব্যবহার করতে পারবে। অনেকগুলো বিষয়ে শাস্তির কথাও বলা হয়েছে। যেমন: অনূর্ধ্ব দুই লাখ টাকা বা দুই বছরের কারাদণ্ড যদি কেউ ইচ্ছাকৃতভাবে কপিরাইট রয়েছে এমন কোনো কাজের অনুলিপি তৈরি করেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026