1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

ভুয়া ড্রাইভিং লাইসেন্স, আইডি ও পাসপোর্ট প্রস্তুতকারী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২১৩ বার দেখা হয়েছে

বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড ও পাসপোর্ট প্রস্তুতকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রায়হান মিয়াজী রাব্বি (২৭)। রাজধানী মিরপুরের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সিটিটিসি সিটি সাইবার ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জোর্তিময় গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছে, ভুয়া আইডি কার্ড তৈরি করার সময় হাতেনাতে এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাব্বি স্বীকার করে যে, গত ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশের নাগরিকদের প্রায় সহস্রাধিক ভুয়া ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড ও পাসপোর্ট তৈরি করে তাদের কাছ থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ভার্চুয়াল মানি (ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন) সংগ্রহ করে আসছিল।যা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ।

এ ঘটনায় আজ (১৮ অক্টোবর) কাফরুল থানায় মামলা হয়েছে। সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান বলেন, সব প্রতারককে আইনের আওতায় আনা হবে। কেউ অন্যায় করে পার পাবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026