1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ‘ভেরিফিকেশন’ হচ্ছে: মন্ত্রী সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যের লে-অন-সিতে অবস্থিত স্থানীয় একটি চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড অ্যামেস নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

এর আগে তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানিয়েছিল অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করে হামলাকারী। এই ঘটনায় এক সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে তিনি হামলার শিকার হন।

 

বিবিসি জানায়, ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানায় লে-অন-সি’র ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আমরা এই ছুরিকাঘাতের খবর পাই। কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026