1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ভুয়া অতিরিক্ত সচিব আবদুল কাদের ৩ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রতারণার মাধ্যমে ২৩ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে গত ৭ অক্টোবর আবদুল কাদেরসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন শেখ আলী আকবর নামের একজন ঠিকাদার। মামলায় তিনি অভিযোগ করেন, মিরসরাই ইকোনমিক জোনে পাথর সরবরাহের ভুয়া ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) দেন আসামি আবদুল কাদের। এর মাধ্যমে তাঁর কাছ থেকে ওই টাকা আত্মসাৎ করেন আবদুল কাদের ও তাঁর সহযোগীরা।

অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণা করে আসা আবদুল কাদের, তাঁর প্রতিষ্ঠান সততা প্রপার্টিজের চেয়ারম্যান ও তাঁর স্ত্রী শারমিন চৌধুরীসহ চারজনকে ৭ অক্টোবর গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পরে পল্লবী থানার একটি মামলায় আবদুল কাদেরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, ভুয়া অতিরিক্ত সচিবের ঘটনায় বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের নাম আসায় গতকাল মঙ্গলবার তাঁকে ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করে ডিবি।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, মুসা বিন শমসেরের সঙ্গে ‘প্রতারক’ আবদুল কাদেরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুসা বিন শমসেরের নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আবদুল কাদের। এর দায় তিনি (মুসা বিন শমসের) এড়াতে পারেন না।

ডিবি জানায়, এসএসসি পাস না করেই অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা করে ঢাকায় একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন আবদুল কাদের। ঢাকার বাইরে গাজীপুরে ৯তলা বাড়ি ও ৮ বিঘা জমির ওপর বাগানবাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া তাঁর পাঁচটি ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা থাকার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দেড় যুগ ধরে প্রতারণা করে অঢেল সম্পদের মালিক হয়েছেন আবদুল কাদের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026