1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

শ্যামলীতে মোটরসাইকেলের শোরুমে ভয়ঙ্কর ডাকাতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২২৫ বার দেখা হয়েছে

রাজধানীর শ্যামলীতে ‘ইডেন অটোস’ নামের একটি মোটরসাইকেলের শোরুমে দস্যুতার অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় শোরুমের ম্যানেজার ওয়াদুদ সজীব (৩৭) ও কর্মী নুর নবী হাসান (২৬) আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক আবুল খালেক।

শেরেবাংলা নগর থানা পুলিশের এসআই মতিউর রহমান জানান, প্রতিষ্ঠানটির মালিক আবুল খালেক পুলিশকে জানিয়েছেন যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে শোরুমে ঢুকে উপর্যুপরি কুপিয়ে দুই কর্মীকে আহত করে। পরে ক্যাশবাক্সে থাকা অর্থ নিয়ে পালিয়ে যায়। ক্যাশবাক্সে কত টাকা ছিল, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত দুজনই চিকিৎসাধীন আছেন। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026