1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

রিং আইডির শরিফ-আইরিনকে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নেবে সিআইডি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম রিং আইডির মালিক কানাডা প্রবাসী শরিফ ইসলাম ও আইরিন ইসলামকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান এমনটাই জানালেন। সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন বিভাগের এই কর্মকর্তা জানান, সিআইডির অনুরোধে বাংলাদেশ ব্যাংক রিং আইডির  প্রায় ২০০ কোটি টাকা জব্দ করেছে। তবে প্রতিষ্ঠানটির হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ আরও বেশি। কিন্তু সেই অর্থ কোথায় জমা আছে তা অজানা।

রিং আইডির প্রতারণা সম্পর্কে সিআইডি’র কর্মকর্তারা জানান, রিং আইডি কয়েক ধাপে জালিয়াতি করছিল। রিং আইডি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করত। ওই বিজ্ঞাপন দেখলে গ্রাহকরা টাকা পাবেন লোভ দেখানো হয়েছিল। প্রথম দিকে টাকা দিলেও পরে আর গ্রাহকেরা টাকা পাননি।

এদিকে গতকাল রোববার রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকা থেকে রিং আইডির অন্যতম একজন এজেন্টকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারকৃতের নাম মো. রেদোয়ান রহমান।

উল্লেখ্য, ২০১৬ সালে বিটিআরসির অভিযোগে সিআইডি রিং আইডির মালিক শরিফ ও আইরিনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু মাস খানিক পরই তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026